• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: তেলের সংকট নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান সেতুমন্ত্রীর

অনলাইন ডেস্ক / ১৩৮ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন এবং নারীদের জন্য নবনির্মিত শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

​মন্ত্রী জানান, গত রাত থেকেই দেশের সব ফিলিং স্টেশনে চাহিদানুযায়ী পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। ফলে বর্তমানে তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোরও কোনো সম্ভাবনা নেই। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, তেলের দোহাই দিয়ে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। যদি কোনো পরিবহন মালিক বা শ্রমিক নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করেন, তবে অভিযোগ পাওয়ামাত্রই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

​পরিদর্শনকালে মন্ত্রী আরও জানান, ঈদযাত্রায় ফিটনেসবিহীন কোনো যানবাহন রাস্তায় চলতে দেওয়া হবে না। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা