• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে

সুজন আলী, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

জনতার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম এমপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হরিপুরবাসী।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হবে এবং সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা লাভ করবেন।
জানা গেছে, দেশের বিভিন্ন উপজেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে মোট ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। এর অংশ হিসেবে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
বর্তমানে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ তুলনামূলক বেশি হওয়ায় শয্যা সংকটসহ নানা সমস্যার সম্মুখীন হতে হয়। ১০১ শয্যায় উন্নীত হলে হাসপাতালের ধারণক্ষমতা বৃদ্ধি পাবে, রোগীরা সহজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে হরিপুরের মানুষের দাবি ছিল হাসপাতালের শয্যা সংখ্যা ও চিকিৎসা সুবিধা বৃদ্ধি করা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার কয়েক লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন।
স্বাস্থ্যসংশ্লিষ্টরা মনে করছেন, হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত হওয়ার ফলে জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং বিশেষায়িত সেবা চালুর সুযোগ সৃষ্টি হবে, যা হরিপুরের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা