• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি ব্যাতয় ঘটলে অঞ্চলের মানুষ বসে থাকবে না —খৈয়ম

উজ্জ্বল চক্রবত্তী, রাজবাড়ী প্রতিনিধি / ১৩৩ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অভিযোগ করে বলেছেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে।অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি। লক্ষ মানুষ জীবন দিয়েছে। আমরা এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অঙ্গীকারবদ্ধ। এর কোনো ব্যত্যয় ঘটলে এই অঞ্চলের মানুষ বসে থাকবে না, এই অঞ্চলে আগুন জ্বলবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আয়োজিত জনসভা ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা সবাই মিলে আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট অনুরোধ—অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করুন।” আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন,”টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা করা হচ্ছে। একটি দল গোটা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা টাকা দিয়ে ভোট কিনছে, ভোটারদের আইডি কার্ড ও মোবাইল কার্ড সংগ্রহ করছে। সবাইকে সতর্ক থাকতে হবে।
এর আগে দুপুর থেকেই ‘ভোট দেব কিসে—ধানের শীষে, ১২ ফেব্রুয়ারি সারাদিন—ধানের শীষে ভোট দিন’ এমন স্লোগানে শহীদ খুশি রেলওয়ে ময়দানে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। পরে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে একটি গণমিছিল রেলওয়ে ময়দান থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ খুশি রেলওয়ে ময়দানে এসে শেষ হয়।
জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা