• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ: বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক / ১০২ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সাঙ্গ হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। আজ রোববার (১৫ মার্চ) পর্দা নামছে বাঙালির এই প্রাণের মেলার। শেষ দিনে মেলা শুরু হবে দুপুর ২টায় এবং পাঠক-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে রাত ৯টা পর্যন্ত। শেষ বারের মতো পছন্দের বই কিনতে এবং প্রিয় লেখকের সাথে সময় কাটাতে আজ মেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের উপচে পড়া ভিড় থাকবে বলে আশা করা হচ্ছে।

​বিকেল ৩টায় মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। মেলার প্রাপ্তি ও পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবেন সদস্য সচিব ড. মো. সেলিম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

​সমাপনী দিনের মূল আকর্ষণ হিসেবে থাকবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান। প্রকাশনা শিল্পে বিশেষ অবদানের জন্য প্রতিবারের মতো এবারও চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, সরদার জয়েন উদ্দীন স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে। দীর্ঘ দেড় মাসের এই জ্ঞান ও সংস্কৃতির উৎসব শেষে আজ রাতে ভাঙবে লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা