• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

অশালীন গানে আর কণ্ঠ দেবেন না শ্রেয়া ঘোষাল

অনলাইন ডেস্ক / ১১৫ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

অরিজিৎ সিংয়ের পর এবার নিজের ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। জনপ্রিয় উদ্যোক্তা রাজ শামানির এক পডকাস্টে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে ‘চিকনি চামেলি’র মতো অশালীন শব্দ বা নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয় (অবজেক্টিফাই), এমন গানে তিনি আর কণ্ঠ দেবেন না।

​শ্রেয়া জানান, একটা সময় গানের গভীর অর্থ না বুঝেই অনেক গান গেয়েছেন, কিন্তু এখন তার পরিণতিবোধ জন্মেছে। তিনি বলেন, “চিকনি চামেলি অত্যন্ত জনপ্রিয় হলেও এর শব্দগুলো এখন আমার কাছে বিব্রতকর মনে হয়। এরপর আমাকে অনেক সুরকার একই ধাঁচের গানের প্রস্তাব দিয়েছেন, এমনকি একটি গানে ‘আমাকে চিকেন বানিয়ে খেয়ে নাও’—এমন কুরুচিপূর্ণ কথা থাকায় আমি তা ফিরিয়ে দিয়েছি।”

​পডকাস্টে সামাজিক মাধ্যমে চলা ট্রল নিয়ে প্রশ্ন করা হলে শ্রেয়া বলেন, “আমি গানটির জন্য লজ্জিত নই, কারণ এটি আমার ক্যারিয়ারের অংশ এবং এর মধ্যে শিল্পের ছোঁয়া ছিল। কনসার্টে ভক্তদের অনুরোধে এটি গাইতে হয়। তবে নতুন করে এ ধরনের গান রেকর্ড করার কোনো পরিকল্পনা আমার নেই।”

​বর্তমানে শ্রেয়া ঘোষাল তার নতুন গান ‘ইয়াহি গুজার দু’ এবং আসন্ন ‘দ্য আনস্টপেবল ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতসহ বিভিন্ন দেশে পারফর্ম করবেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা