• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

আগামী নির্বাচনে বিএনপির চমক: বগুড়ায় ৬ প্রার্থী চূড়ান্ত, শিবগঞ্জে সিদ্ধান্ত বাকি

বগুড়া জেলা প্রতিনিধি / ২৩৫ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে বগুড়ার ৭টি আসনের মধ্যে ৬টি আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হলেও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী এখনো ঠিক হয়নি।

 

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, বাকি আসনগুলো জোটের শরিক দলগুলোর জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

 

বগুড়ার মোট ৭টি আসনের মধ্যে ঐতিহ্যবাহী ও দলীয় দুর্গখ্যাত বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পাশাপাশি তিনি ফেনী-১ এবং দিনাজপুর-৩ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে অংশ নেবেন বগুড়া-৬ আসন থেকে।

 

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ঘোষণা না হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কৌতূহল বাড়ছে। শিগগিরই এ আসনেও প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা