• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

আজ শুক্রবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

অনলাইন ডেস্ক / ১৩৫ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

প্রতিটি  ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।
অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ।

আজ শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো—

মেষ রাশি

আজ চুক্তিভিত্তিক কাজে লাভবান হতে পারেন। পুরোনো অসুখ ফিরে আসতে পারে। সচেতনতার সঙ্গে আর্থিক লেনদেন করুন। কফ-কাশি-সর্দির সমস্যায় ভোগান্তি থাকবে। সহকর্মীদের কারণে সমস্যায় পড়তে পারেন। মাদক দ্রব্যের প্রতি আকর্ষণ বাড়তে পারে।

বৃষ রাশি

আজ ইমারতী ও যন্ত্রাংশের ব্যবসা লাভজনক হবে। দাম্পত্যে মতভেদ কমবে। অংশীদারি ব্যবসায় অর্থ বিনিয়োগ করলে মুনাফা বাড়বে। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। আজ উপার্জন বাড়বে। আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে।

মিথুন রাশি

আজ দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য আসবে। জমানো টাকা খরচ হয়ে যাওয়ার যোগ আছে। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্কে জটিলতা বাড়বে। বিদেশযাত্রা হতে পারে। উচ্চশিক্ষায় সুফল লাভের আশা কম।

কর্কট রাশি

আজ নতুন ব্যবসায়িক যোগাযোগের সম্ভাবনা রয়েছে। সেবামূলক কাজে অর্থব্যয় হতে পারে। পুরোনো রোগের প্রকোপ বাড়বে। রাজনৈতিক গোলযোগ এড়িয়ে যান। কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। পুরোনো ঋণ শোধ করতে সক্ষম হবেন।

সিংহ রাশি

আজ দীর্ঘদিনের আটকে থাকা পাওনা টাকা পাওয়ার সম্ভাবনা থাকছে। শিল্পীরা প্রতিভার স্বীকৃতি ও সম্মান পাবেন। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। অচেনা ব্যক্তির সাহায্য পেতে পারেন। বিদেশ যাত্রা বা কর্মসূত্রে স্থানান্তর হতে পারে। খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন।

কন্যা রাশি

প্রতিপক্ষকে মানিয়ে নিলে আজ লাভবান হবেন। জমি ও বাড়ি নিয়ে আইনি জটিলতা বাড়তে পারে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসতে পারে। বুদ্ধির জোরে আকস্মিক বিপদ কাটিয়ে উঠবেন। হাঁপানি ও শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে।

তুলা রাশি

আজ আপনার সুনামহানির চেষ্টা হতে পারে। চুক্তিভিত্তিক কাজ বা দালালিতে আর্থিক ভাবে লাভবান হতে পারেন। চিকিৎসা সংক্রান্ত কারণে অর্থব্যয় হতে পারে। যৌথ ব্যবসায় ক্ষতির আশঙ্কা থাকছে। উঁচুস্থান থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে। প্রযুক্তি ক্ষেত্রে কর্মরতরা নতুন চাকরি পেতে পারেন। উচ্চশিক্ষায় সুফল লাভের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি

আজ কাল্পনিক ভয় বাড়তে পারে। কোনও বিদেশী কোম্পানিতে কর্মসংযোগ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিরোধ হওয়ার যোগ রয়েছে। উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসা সংক্রান্ত কোনও আর্থিক সিদ্ধান্ত আজ এড়িয়ে যান।

ধনু রাশি

আজ আমদানি রপ্তানির ব্যবসা লাভজনক থাকবে। চিকিৎসা সংক্রান্ত খরচের মাত্রা বাড়বে। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। নতুন বাড়ি তৈরি বা কেনার সুযোগ আসতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। শেয়ার মার্কেট বা অনিশ্চিত বিনিয়োগ এড়িয়ে চলুন। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে।

মকর রাশি

আজ শত্রুদের চিহ্নিত করে দূরত্ব বজায় রাখুন। ব্যবসায় উপার্জন বাড়বে। বয়স্কদের স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা বাড়তে পারে। দূরবর্তী স্থানে কর্ম প্রাপ্তির যোগ রয়েছে। সহজে সকলকে বিশ্বাস করলে প্রতারিত হতে পারেন। বৈবাহিক সূত্রে সম্পদ বা অর্থপ্রাপ্তির সম্ভাবান আছে।

কুম্ভ রাশি

নিজের দুর্বলতা প্রকাশ করলে আজ সমস্যায় পড়তে পারেন। সন্তানের বিষয়ে সুখবর পেতে পারেন। ভ্রমণে বিপদের আশঙ্কা রয়েছে। অংশীদারি ব্যবসায় ক্ষতির মুখে পড়তে পারেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব মিটতে পারে।

মীন রাশি

আজ খাদ্যাভ্যাসের অনিয়মের কারণে স্বাস্থ্যহানি হতে পারে। বিকল্প পথে উপার্জন বৃদ্ধির যোগ রয়েছে। ছাত্রছাত্রীরা শিক্ষা সংক্রান্ত কোনও নতুন সুযোগ পেতে পারে। কর্মস্থান পরিবর্তনের যোগ রয়েছে। বন্ধু বা পরিচিত মানুষের সহযোগিতা পেতে পারেন। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা