• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

আজ শেষ হলো আঙ্গারু বৈশাখী মেলা

জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ / ১৪২ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

আজ শেষ হলো আঙ্গারু বৈশাখী মেলা

প্রায় ২০০ বছরের ঐতিহ্য বহনকারী সলঙ্গা থানার ঐতিহ্যবাহী আঙ্গারু বৈশাখী মেলা আনন্দ-উৎসব আর গ্রামীণ সংস্কৃতির আবহে শনিবার শেষ হয়েছে। বৈশাখ মাসজুড়ে প্রতি শনিবার অনুষ্ঠিত এ মেলার শেষ দিনে মানুষের ঢল নামে মেলা প্রাঙ্গণে।সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছিল দর্শনার্থীদের পদচারণায় মুখর পরিবেশ।
মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ, মাটির খেলনা,বাঁশ ও কাঠের তৈরি সামগ্রী,মিষ্টান্ন,মুড়ি-মুড়কি,জিলাপিসহ বিভিন্ন মুখরোচক খাবারের সমারোহ দর্শনার্থীদের আকৃষ্ট করে। শিশু-কিশোরদের জন্য নাগরদোলা ও বিনোদনের বিভিন্ন আয়োজন ছিল বাড়তি আনন্দের উৎস।
স্থানীয়দের কাছে আঙ্গারু পাঁচপীর মেলা শুধু বিনোদনের কেন্দ্র নয়,এটি সামাজিক সম্প্রীতি ও মিলনমেলারও এক অনন্য উপলক্ষ।প্রতিবছর বৈশাখ এলেই পার্শ্ববর্তী গ্রামের বিবাহিত মেয়েরা বাবার বাড়িতে নাইওর আসেন,আর পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
মেলার আয়োজক ও পরিচালনা কমিটির সভাপতি রহিজ উদ্দিন প্রামানিক জানান,“আঙ্গারু মেলার ঐতিহ্য রক্ষায় আমরা জুয়া ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করেছি।সবার সহযোগীতায় শান্তিপূর্ণভাবে বৈশাখের ৪ শনিবার মেলা সম্পন্ন হয়েছে।”
মেলা শেষ হলেও এলাকাবাসীর মনে রয়ে গেছে উৎসবের রঙিন স্মৃতি আর আগামী বছরের অপেক্ষা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা