• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

আত্রাইয়ে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবরের প্রতি শ্রদ্ধা নিবেদন

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি / ১৮৭ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

 

ছাত্র-জনতার অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবরের প্রতি যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নওগাঁর আত্রাই এলাকায় দুই শহীদের কবর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

“জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫”-এর অংশ হিসেবে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের কবরের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। আত্রাই উপজেলা প্রশাসন ও আত্রাই থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের শ্রীধরগুড়নী গ্রামের শহীদ আনোয়ার তোতা ও সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া গ্রামের শহীদ ফাহমিদ জাফরের কবরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মোঃ রাকিবুল হাসান, রানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নান, তদন্ত ওসি মোঃ কাওছার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার, উপজেলা ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

এ সময় আত্রাইয়ের দুই শহীদের পরিবারের সদস্য, শ্রীধরগুড়নী সাদরাসা শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন শেষে কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা