• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

আন্তর্জাতিক নারী দিবসে শিবগঞ্জে নানা কর্মসূচিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অংশগ্রহণ

সোহেল রানা, শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি / ১১৮ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

রোববার (৮ মার্চ) শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শিবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের প্রায় ৪ কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। তিনি বলেন, ফ্যামিলি কার্ডসহ সরকারের সকল সুযোগ-সুবিধা জনগণ সম্পূর্ণ বিনামূল্যে পাবে। এসব সুবিধা পেতে কোনো টাউট বা বাটপারের খপ্পরে না পড়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নারীর শিক্ষা ও ক্ষমতায়নে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। স্কুল ড্রেস, পাঠ্যবইসহ শিক্ষা উপকরণ প্রদান এবং ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেত্রী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা