• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

উচ্চশিক্ষায় বড় সুখবর: বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক / ৯১ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

বিদেশে উচ্চশিক্ষার জন্য ইচ্ছুক শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি সহায়তায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

​প্রতিমন্ত্রী জানান, বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা জমা রাখা বা সলভেন্সি দেখানো শিক্ষার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে যারা কোরিয়া, জাপান, চীন বা জার্মানির মতো দেশগুলোতে যেতে চান, তাদের সহায়তায় প্রধানমন্ত্রী এই বিশেষ ঋণের নির্দেশনা দিয়েছেন। এই ঋণ কার্যক্রম পরিচালনার জন্য ‘প্রবাসী কল্যাণ ব্যাংক’-কে ডেডিকেটেড প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

​বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও শ্রমবাজার নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে যেসব অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো পুনর্নির্মাণে আমাদের দেশের কর্মীদের চাহিদা আরও বাড়তে পারে। তবে প্রধানমন্ত্রী বরাবরই কর্মীদের ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছেন। ভাষা জানলে আমাদের কর্মীরা বিদেশের মাটিতে আরও ভালো বেতন ও মর্যাদা পাবেন।”

​এছাড়া জাপান ও ইউরোপের শ্রমবাজার নিয়ে প্রতিমন্ত্রী জানান, জাপানে এক লাখ কর্মী পাঠানোর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের করা সমঝোতা স্মারক (MoU) দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ইউরোপের যেসব দেশের ভিসার জন্য বর্তমানে ভারত যেতে হয়, সেসব দেশ যেন বাংলাদেশে কনস্যুলার সেবা বা অফিস চালু করে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে তৎপর হতে বলা হয়েছে। ইতোমধ্যে কিছু দেশ সেবা দেওয়া শুরু করেছে এবং বাকিদের বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা