• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

উন্নত পুষ্টিচর্চার প্রসারের জন্য স্বাস্থ্যকর শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপির আয়োজনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নে উন্নত পুষ্টিচর্চার প্রসারের জন্য স্বাস্থ্যকর শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) সকালে নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুরে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীলরতন দেব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু,মুশরুত পানিয়ালপুকুর হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস চৌধুরী, পূর্ব ফরুয়াপাড়া গ্রাম উন্নয়ন সোসাইটির সভাপতি আজিজুল ইসলাম, চেয়ারম্যান পাড়ার শহিদার রহমান, পানিয়ালপুকুর পূর্ব ফরুয়াপড়া কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার রেহেনা বেগম, কিশোরগঞ্জ এপির জুনিয়র প্রোগ্রাম অফিসার তৃষ্ণা সরকার।

প্রধান অতিথি বলেন, ভালো পুষ্টি শিশুদের বেঁচে থাকা, বৃদ্ধি ও বিকাশের ভিত্তি। শিশুদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করার ক্ষেত্রে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিশুদের খাবার ও যত্নের বিষয়ে বাবা-মা ও পরিবারগুলোকে সঠিক পরামর্শ দিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ স্বাস্থ্য পুষ্টির কর্মীদের নিয়ে কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাজ করছে।অনুষ্ঠান শেষে ১৫০ জন শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা