• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ঋণনির্ভরতা নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে যেতে চায় সরকার: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৮৪ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার টাকা ছাপিয়ে অর্থনীতি পরিচালনা করতে চায় না। বরং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে কর্মসংস্থান সৃষ্টি করাই প্রধান লক্ষ্য।
অর্থমন্ত্রী বলেন, দেশের কর-জিডিপি অনুপাত বাড়াতে হলে অর্থনীতিকে আরও গতিশীল করতে হবে। জিডিপির আকার ও কর-জিডিপি অনুপাত পরস্পর সম্পর্কযুক্ত উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতি শক্তিশালী না হলে রাজস্ব আহরণ বাড়ানোও কঠিন হয়ে পড়ে।
তিনি আরও জানান, আসন্ন বাজেট বিনিয়োগবান্ধব করে তৈরি করা হবে, যাতে বিনিয়োগকারীদের আস্থা বাড়ে। দীর্ঘমেয়াদে নীতির ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, ঘনঘন নীতি পরিবর্তন বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা দেয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা