• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপণ করলেন হরিপুরের সরকারি কর্মচারীরা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ৩০ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

“সবার জন্য গাছ, গাছের জন্য জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সরকারি কর্মচারীরা। নিজেদের একদিনের বেতন জমিয়ে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের পতিত ও পরিত্যক্ত জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছেন তারা।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলা পরিষদের কর্মচারী শহিদুল হকের নেতৃত্বে ১৫ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেন। নিজেদের অর্থায়নে সংগৃহীত বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০টি গাছের চারা উপজেলা পরিষদ চত্বরের অব্যবহৃত স্থান, পতিত জমি এবং রাস্তার পাশে রোপণ করা হয়।
এ সময় কর্মচারী সোহেল রানা, রবিউল ইসলাম, সুদেব, আব্দুল হাকিম, খলিল, পলাশসহ অন্যান্যরা বলেন, “আমরা হয়তো সীমিত বেতন পাই, কিন্তু দেশের জন্য কিছু করার ইচ্ছা আমাদের আছে। একদিনের বেতনের অর্থ দিয়ে বৃক্ষরোপণ করতে পেরে আমরা গর্বিত। এতে যেমন পরিবেশ উপকৃত হবে, তেমনি সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশীদার হতে পেরেছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর কর্মচারীদের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “দেশ গড়ার জন্য পদমর্যাদা নয়, প্রয়োজন আন্তরিকতা ও দায়িত্ববোধ। হরিপুর উপজেলার কর্মচারীরা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অন্যদেরও অনুপ্রাণিত করবে। আজ যে চারাগুলো রোপণ করা হলো, সেগুলো একদিন বড় হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে এবং আগামী প্রজন্মকে ছায়া ও অক্সিজেন দেবে।”
স্থানীয়দের মতে, পরিবেশ রক্ষা ও সবুজায়নে সরকারি কর্মচারীদের এই উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে। হরিপুরে এমন ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা