• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

এলজিইডির প্রকল্প: কুড়িগ্রামে সড়ক বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু 

কুড়িগ্রাম প্রতিনিধি / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন ‘প্রভাতী’ প্রকল্পের বাজার উন্নয়ন কাজের সড়ক বাতি সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) দুপুরে ইউনিয়নের ঘোগাদহ বাজারে এ ঘটনা ঘটে। ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।নিহতরা হলেন বিদ্যুৎ শ্রমিক মিজানুর রহমান মিজান (৪৫) ও স্থানীয় বাসিন্দা উমেদ আলী (৩৬)। মিজানের বাড়ি জেলা সদরের হলোখানা ইউনিয়নের মদাজালছাড়া গ্রামে। তার বাবার নাম মজিবর রহমান। আর উমেদ আলী ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলোর চর গ্রামের আদর আলীর ছেলে। উমেদ আলী বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন বলে জানা গেছে। এছাড়াও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তারা হলেন প্রভাতী প্রকল্পের সুফলভোগী সদস্য বাবলু মিয়া এবং বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সেকেন্দার। তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়দের বরাতে চেয়ারম্যান আব্দুল মালেক জানান, প্রভাতী প্রকল্পের বাজার উন্নয়ন কাজের অধীন সড়ক বাতি স্থাপন কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকসহ দুজন নিহত হয়েছেন। বাতি স্থাপনের জন্য লোহার বৈদ্যুতিক খুঁটি স্থাপনের সময় পাশে থাকা বিদ্যুৎ সরবরাহ লাইনের তারের সাথে ওই খুঁটির স্পর্শ লাগে। এতে শ্রমিক মিজান বিদ্যুতায়িত হন।  তাকে সাহায্যে এগিয়ে গেলে অপর তিনজনও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মিজান ও উমেদ আলীকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
কুড়িগ্রাম এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস হোসেন বিশ্বাস বলেন, ‘ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনা দুঃখজনক। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে। কারও গাফিলতি থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘ খবর পেয়ে ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা