• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ওয়েম্বলিতে সিটির জয়জয়কার: আর্সেনালকে কাঁদিয়ে শিরোপা জিতল গার্দিওলার শিষ্যরা

অনলাইন ডেস্ক / ৮৮ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

ওয়েম্বলির ঐতিহাসিক মাঠে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে কারাবাও কাপের (লিগ কাপ) শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। রোববার টানটান উত্তেজনার ফাইনালে সিটির জয়ের নায়ক তরুণ তুর্কি নিকো ও’রেইলি, যার জোড়া গোল পেপ গার্দিওলার দলকে আরও একটি ট্রফি উপহার দিয়েছে। এটি ম্যানচেস্টার সিটির নবম লিগ কাপ শিরোপা এবং কোচ হিসেবে গার্দিওলার পঞ্চম জয়, যা এই প্রতিযোগিতায় এক অনন্য রেকর্ড।

​ম্যাচের প্রথমার্ধে দুই দলই সমানে সমান লড়লেও শুরুর দিকে সিটির ত্রাণকর্তা ছিলেন গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড। কাই হাভার্টজ ও বুকায়ো সাকার করা পরপর তিনটি শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দিয়ে দলকে রক্ষা করেন তিনি। তবে বিরতির পর দৃশ্যপট পাল্টে যায়। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে আর্সেনালকে কোণঠাসা করে ফেলে সিটি। ম্যাচের মোড় ঘুরে যায় গানার গোলরক্ষক কেপা আরিজাবালাগার এক মারাত্মক ভুলে। রায়ান চেরকির ক্রস নিয়ন্ত্রণে নিতে না পেরে কেপা বল হাতছাড়া করলে, ফিরতি বলে নিখুঁত হেডে গোল করে সিটিকে লিড এনে দেন ও’রেইলি।

​প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই মাত্র চার মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ও’রেইলি। মাতেউস নুনেসের চমৎকার ক্রসে বুকায়ো সাকাকে পেছনে ফেলে দর্শনীয় এক হেডে বল জালে জড়ান তিনি। এই গোলের পর সাইডলাইনে অতিরিক্ত উদযাপনের জন্য হলুদ কার্ড দেখতে হয় পেপ গার্দিওলাকে। এই জয়ের ফলে সিটির হয়ে এটি গার্দিওলার ১৫তম বড় শিরোপা হিসেবে গণ্য হলো। অন্যদিকে, গুরুত্বপূর্ণ ফাইনালে নিয়মিত গোলরক্ষক ডেভিড রায়ার পরিবর্তে কেপাকে খেলানোর সিদ্ধান্ত আর্সেনাল কোচ মিকেল আর্তেতার জন্য বুমেরাং হয়ে দাঁড়াল।

​আর্সেনালের জন্য এই হার বড় এক ধাক্কা। ২০২০ সালের এফএ কাপের পর থেকে ট্রফি খরায় ভোগা দলটির চার শিরোপা জয়ের স্বপ্ন এখন অনেকটাই কঠিন হয়ে পড়ল। তবে লিগ কাপ হাতছাড়া হলেও প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এখনও শীর্ষে রয়েছে তারা। সামনে এফএ কাপে সাউদাম্পটন এবং চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং লিসবনের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ আর্তেতা বাহিনীর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা