• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

কারাগারেও ঈদের ছোঁয়া: উন্নত খাবার আর পরিবারের সঙ্গে আলাপের সুযোগ

অনলাইন ডেস্ক / ৮৮ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ থেকে বাদ যাচ্ছেন না দেশের কারাগারগুলোতে থাকা প্রায় সাড়ে ৭৮ হাজার বন্দি। প্রতিবছরের মতো এবারও তাদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে কারা অধিদপ্তর। ঈদের দিন সকালের নাস্তায় বন্দিদের জন্য থাকছে সেমাই, পায়েস ও মুড়ি। দুপুরের রাজকীয় মেনুতে পরিবেশন করা হবে সুগন্ধি পোলাও, গরুর রেজালা, মুরগির রোস্ট, সেদ্ধ ডিম, মিষ্টি ও সালাদ। যারা গরুর মাংস খান না বা সনাতন ধর্মাবলম্বী, তাদের জন্য থাকছে খাসির মাংসের বিশেষ ব্যবস্থা। আর রাতে তৃপ্তিদায়ক খাবারের তালিকায় থাকছে সাদা ভাত, রুই মাছ ও আলুর দম।

​কারা অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশের ৭৫টি কারাগারের মধ্যে সক্রিয় ৭৩টিতে হাজতি ও কয়েদি মিলিয়ে প্রায় ৭৮ হাজার ৫০০ বন্দি অবস্থান করছেন। খাবারের পাশাপাশি ঈদের দিন সকালে প্রতিটি কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামাজ শেষে বন্দিদের বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে কারাবন্দি শিল্পীরাই গান পরিবেশন করবেন। এছাড়া ঈদের পরদিন বন্দিদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন রয়েছে।

​এবারের ঈদে বন্দিদের জন্য বিশেষ সুযোগ হিসেবে থাকছে পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা। প্রতিটি বন্দি অন্তত পাঁচ মিনিট মোবাইলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন। এছাড়া ঈদের তিন দিনের মধ্যে যেকোনো এক দিন স্বজনরা সরাসরি কারাগারে গিয়ে দেখা করার সুযোগ পাবেন এবং পরিবারের রান্না করা খাবারও বন্দিরা গ্রহণ করতে পারবেন। কারা কর্তৃপক্ষের এমন মানবিক উদ্যোগ বন্দিদের একঘেয়েমি জীবনে কিছুটা হলেও উৎসবের ছোঁয়া দেবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা