• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

কুড়িগ্রামে জেলা বৃক্ষ মেলা’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ১০০ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

 

“পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে জেলা প্রশাসন ও বন বিভাগ এর আয়োজনে জেলা বৃক্ষ মেলা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে জেলা আউটার স্টোডিয়ামে এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সামাজিক বন বিভাগ, রংপুর এর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য কর্মকর্তা স্মৃতি সিংহ রায়।

অনুষ্ঠানটির সভাপতি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা।

আরও বক্তব্য দেন, সদর উপজেলা ইউএনও ইসমাইল হোসেন, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব, জেলা এবি পার্টির আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খাঁন, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের কর্মকর্তা গন সহ বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগন।

অনুষ্ঠানের শেষের দিকে কুড়িগ্রাম বন বিভাগ সহ মেলায় অংশগ্রহণকারী ৮টি স্টলকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এবং অনুষ্ঠানে আসা জনসাধারণের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা