• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস

কুড়িগ্রাম প্রতিনিধি / ১৯২ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রাম পৌর এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে (বাংলাদেশ, তুরস্ক, অস্ট্রিয়া) ত্রিদেশীয় এনজিও সংস্থা HASENE.

বৃহস্পতিবার ঈদুল আজহার দিনে সংগঠনটির উদ্যোগে পৌর এলাকার সর্দারপাড়া এলাকায় সহস্রাধিক মানুষের মাঝে এই মাংস বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

কোরবানির মাংস বিতরনকালে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা জাসাসের সদস্য সচিব সজীব আহসান, আতাউর রহমান আতা, মুকুট, আনারুল প্রমুখ।

কোরবানির মাংস পেয়ে উৎফুল্ল ওই এলাকার মমেনা বেওয়া বলেন, ভাত জোটানোই মুশকিল, গোশত কিনবো কিভাবে? বাবারা একটু কোরবানি গোশত দিলো এটা দিয়ে দিন পার হবে।
কোরবানির মাংস বিতরনকারীরা জানান, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। আরও বলা হয়, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এনজিও সংস্থা HASENE-এর প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা