• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

কুড়িগ্রাম চিলমারীতে মুখ দেখে তেল দিচ্ছে পাম্প কর্তৃপক্ষ—বাইকারদের বঞ্চনার অভিযোগ

চিলমারী, কুড়িগ্রাম প্রতিনিধি / ১২৬ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

 

কুড়িগ্রামের চিলমারীতে পেট্রোল পাম্পে তেল বিক্রি নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পাম্প কর্তৃপক্ষ মুখ দেখে তেল দিচ্ছে, ফলে সাধারণ মোটরসাইকেল চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
অভিযোগ অনুযায়ী, বাইকারদের জন্য যেখানে মাত্র ১০০ টাকার পেট্রোল বা অকটেন নির্ধারণ করেছে পাম্প কতৃপক্ষ, সেখানে প্রভাবশালী ও পরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম মানা হচ্ছে না। তাদেরকে অনায়াসেই ৪০০, ৫০০ এমনকি ১০০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী কয়েকজন মোটরসাইকেল চালক জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তারা নির্ধারিত পরিমাণের বেশি তেল পাচ্ছেন না। অথচ পরিচিত মুখ দেখলেই নিয়ম ভেঙে বেশি তেল দেওয়া হচ্ছে, যা স্পষ্ট বৈষম্য তৈরি করছে।
একজন বাইকার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের জন্য নিয়ম এক, আর প্রভাবশালীদের জন্য আরেক—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবি, তেলের সরবরাহ সীমিত থাকায় নির্দিষ্ট পরিমাণে বিতরণ করা হচ্ছে।
তবে স্থানীয় সচেতন মহল বলছেন, এ ধরনের বৈষম্যমূলক আচরণ বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা