• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

কুড়িগ্রাম-৪ আসন: বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাসুদ রানা কুড়িগ্রাম প্রতিনিধি / ৮৯ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

 

“তরুন প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপির কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ কুড়িগ্রাম-৪ আসন (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানারে বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার শাপলা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূণরায় শাপলা চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা কৃষকদলের আহ্বায়ক কামরুজ্জামান বাবু, রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রুবেল হোসেন, বন্দবেড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি রমিজ উদ্দিন এবং রৌমারী সদর ইউনিয়নের মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি আয়শা বেগম সহ বিভিন্ন ইউনিয়নের মহিলা দলের কর্মীরা।

বক্তারা বলেন, আমরা ধানের শীষে ভোট দিবো এবং ধানের শীষের পক্ষে মাঠে কাজ করে যাবো। তাই মহিলা দলের নেত্রী মনোনয়ন বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানান। তারা আরও বলেন, এই আসনে একই পরিবার থেকে ছোট ভাই জামায়াতের প্রার্থী এবং বড় ভাই বিএনপির প্রার্থী। সাধারণ ভোটার বিষয়টি অন্যভাবে নিয়েছে। তাই বলছি মমতাজ হোসেন লিপিকে বিএনপির মনোনয়ন দিলে নিশ্চিত আমাদের এই আসনে ধানের শীষ জয় লাভ করবেন তিনি।

বিএনপির মনোয়ন প্রত্যাশী মমতাজ হোসেন লিপি জানান, বিক্ষোভ মিছিল হয়েছে তা জেনেছি। বিএনপির মনোনিত প্রার্থী আজিজুর রহমানের মনোনয়ন বাতিল করে কর্মী-সমর্থকরা আমার পক্ষে মনোনয়ন দাবি করেছে। আমাকে মনোনয়ন দিলে শতভাগ নিশ্চিত আমি কুড়িগ্রাম-৪ আসন থেকে জয়লাভ করব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা