• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ক্রীড়াবিদদের জন্য ভাতা কার্যক্রম চালু, উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক / ১০০ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা দিতে প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের জন্য ভাতা কার্যক্রম চালু করেছে সরকার। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সঙ্গে ক্রীড়া কার্ড বিতরণ এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করা হয়।
প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। বেতনের পাশাপাশি তারা সম্মাননা ও প্রণোদনাও পাচ্ছেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে প্রায় ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনা হবে।
এ কার্যক্রমের আওতায় থাকা ক্রীড়াবিদদের প্রতি চার মাস অন্তর পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স সন্তোষজনক হলে সুবিধা অব্যাহত থাকবে, অন্যথায় তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।
তবে সব ক্রীড়াবিদের জন্য নির্ধারিত বেতনের পরিমাণ এখনো ঘোষণা করা হয়নি বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা