• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

‎খাবার বিল বেশি না করায় হোটেল কর্মচারীকে পিটিয়ে জখমের অভিযোগ মালিকের বিরুদ্ধে

‎শেরপুর (বগুড়া) প্রতিনিধি / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া রোডের মির্জাপুরে নূরজাহান হোটেলে কর্মরত এক ওয়েটারকে মারধরের অভিযোগ উঠেছে মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সোমবার (৩০মার্চ) রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. সোহেল রানা (৩৮) শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় অবস্থিত নূরজাহান হোটেলে ওয়েটার হিসেবে কর্মরত। গত ৩০ মার্চ সকালে নিয়মিত দায়িত্ব পালনের সময় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার বানিয়াগাঁতি এলাকার বাসিন্দা মো. আব্দুল আলীম (২২) ও মো. জাকারিয়া (১৮) তাকে হোটেলে আগত ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

‎ভুক্তভোগীর অভিযোগ, ওইদিন রাত আনুমানিক ১০টার দিকে হোটেলের ভেতরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তিনি প্রতিবাদ করলে একপর্যায়ে আব্দুল আলীম ক্ষিপ্ত হয়ে ক্যাশ কাউন্টার থেকে উঠে এসে তার ডান চোখের নিচে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে অভিযুক্তরা বাঁশের লাঠি ও প্লাস্টিকের চেয়ার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে।চিৎকার শুনে সহকর্মীরা এগিয়ে এলে অভিযুক্তরা ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।

‎পরে আহত সোহেল রানাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

‎এব্যাপারে অভিযুক্ত হোটেল মালিক আব্দুল আলীমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও, তিনি কল রিসিভ করেন নাই।

‎এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নুল আবেদীন জানান, বিষয়টি অবগত আছি, এজাহার পাওয়া গেলে মামলা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা