• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

গর্ব অহংকার ত্যাগ করে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে

শাহ মো মুশফিকুর রহমান,সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

 

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী,সাদুল্যাপুর-পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এক যৌথ নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় মডেল মসজিদ অডিটোরিয়ামে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাদুল্যাপুর উপজেলা জামায়াতের আমীরের এরশাদুল হক ইমনের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
প্রধান অতিথি তার বক্তব্যে দলের নেতাকর্মীদেরকে দিকনির্দেশনা দেন।
মাওলানা আব্দুল হালিম বলেন,”গর্ব অহংকার ত্যাগ করে দাড়িপাল্লা মার্কার জয়ের লক্ষ্যে সকল শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছাতে হবে।” তিনি আরও বলেন যে, নির্বাচনের সফলতা নিশ্চিত করতে হলে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন এবং তাদের সমর্থন আদায় করা অপরিহার্য।

এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের আমীর আব্দুল করিম সরকার এবং গাইবান্ধা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

এছাড়াও, জেলা ছাত্রশিবিরের সভাপতি রুম্মান ফেরদৌস এবং সেক্রেটারি ইউসুফ আল কারজাভিও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমাবেশে সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা উপস্থিত ছিলেন এবং তাদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা