• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

গাইবান্ধা প্রতিনিধি:শাহ মো মুশফিকুর রহমান / ১০৯ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের করা হয়।

র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, সমতা নিশ্চিত করা এবং সমাজের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধ করে নিরাপদ ও সম্মানজনক সমাজ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি জরুরি বলেও তারা উল্লেখ করেন।
র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, নারী সংগঠনের নেত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল— “অধিকার, সমতা, ক্ষমতায়ন—নারী ও কন্যার উন্নয়ন”।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা