• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

গাইবান্ধায় গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং

গাইবান্ধা জেলা প্রতিনিধি / ৬৩ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

 

গাইবান্ধায় তারেক রহমান নেত্রীত্বাধীন বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ(১৩ মে) বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুশফিকুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহমাদ আবীর। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং এ উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন, তথ্য অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, এবং দুর্নীতিবিরোধী বিষয়ে জনসচেতনতা সৃষ্টি সহ সরকারের চলমান উন্নয়ন প্রকল্পগুলো তুলে ধরা হয়। পাশাপাশি পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে ঈদ যাত্রায় ঘরে ফেরা মানুষরা নির্বিগ্নে চলাচল করতে পারে এবং জাল টাকার বিস্তার প্রতিরোধে প্রশাসনের নানা উদ্যোগের কথা জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা