• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার পাঁচ

আঃ রাজ্জাক সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধি / ৬৬ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার পাঁচ

‎গাইবান্ধা সদর থানাধীন বল্লমঝাড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে মাদক সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

‎গ্রেফতারকৃতরা হলেন— খোলাবাড়ী এলাকার মোঃ মিঠু মিয়া (৪২), সোলাবাড়ী এলাকার মোঃ মোজা মিয়া (৩৫), উত্তর ধানঘড়া এলাকার মোঃ বুলু মিয়া (৪৩), দুর্গাপুর কুপতালা এলাকার মোঃ সবুজ মিয়া (২৫) এবং পশ্চিম খোলাবাড়ী এলাকার মোঃ নাজমুল মিয়া (২৬)। সকলের বাড়ি গাইবান্ধা সদর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায়।

‎এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ
‎আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত গাইবান্ধা গড়তে সদর থানা নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

‎তিনি আরও বলেন, “মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সচেতন মহল ও অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।”
‎পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা