• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

গাইবান্ধায় শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত

ছাদেকুল ইসলাম রুবেল / ৬৮ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

গাইবান্ধায় শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।

শুক্রবার জেলা শহরে একটি হোটেলের সভাকক্ষে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান|

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় পত্রিকা ˆদনিক মাধুকর এর সম্পাদক কে এম রেজাউল হক|

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সময় টিভির গাইবান্ধা প্রতিনিধি হেদায়েতুল ইসলাম বাবু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি আবু সায়েম শান্ত, স্থানীয় সামাজিক সংগঠন সৃজনশীল গাইবান্ধার প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান, সাংবাদিক মো: শহীদুল হক প্রমূখ ।

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা।

দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ দেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রশিক্ষক আফরিন মিম।

এ কর্মশালায় তিনি ভিডিও প্রতিবেদনের জন্য ক্যামেরার ব্যবহার, শট নির্বাচন, সাক্ষাৎকার গ্রহণসহ প্রতিবেদন লেখার নানা কলাকৌশল সম্পর্কে আলোচনা করেন।

জানুয়ারিতে দুই দিনের কর্মশালায় অংশ নেয়া ২০ জন শিশুর মধ্য থেকে ১০ জনকে একদিনের ফলো-আপ কর্মশালার জন্য বাছাই করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা