• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন: রিপন সভাপতি ও বকুল সাধারণ সম্পাদক

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি / ৬২ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

 

গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৪৯৪) ত্রি-বার্ষিক কাউন্সিল শেষে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে রিপণ-কে সভাপতি এবং বকুল-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

​শ্রমিকদের অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই ত্রি-বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন কমিটি ঘোষণার পর সাধারণ শ্রমিক ও নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নবগঠিত কমিটির সভাপতি রিপণ এবং সাধারণ সম্পাদক বকুল এক যৌথ বার্তায় সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, “শ্রমিক ঐক্য জিন্দাবাদ—এই স্লোগানকে সামনে রেখে আমরা মেহনতি শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষায় এবং পরিবহন খাতের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা