• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন,

আঃ রাজ্জাক সরকার গাইবান্ধা জেলা / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাক্সের একক সেচ্ছাচারিতা, অগণতান্ত্রিক কর্মকান্ড এবং অবৈধভাবে পুনোরায় নিজেকে সভাপতি ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ(১৬ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে সাহেবগঞ্জ বাগদা ফার্ম উদ্ধার কমিটির আয়োজনে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে প্রথমে মানববন্ধন ও পরে ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি বার্না বাস টুডু, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, প্রচার সম্পাদক আতাউর রহমান সাবু সহ সংগঠনটির প্রায় অর্ধ শতাধিকের বেশি সদসরা।

ঘন্টাব্যাপী মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত পহেলা এপ্রিল সাবেক সভাপতি ডাক্তার ফিলিমন বাস্ক যারা এতদিন বাগদা ফার্ম ভুমি উদ্ধারে সংগ্রাম করেছে তাদের বাদ দিয়ে একক ভাবে সৈরাচারী কায়দায় অবৈধ ভাবে কমিটি গঠন করেছে এটা আমরা মানি না, আর ভবিষ্যতেও মানবো না সেই সাথে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

পাশাপাশি ডাক্তার ফিলিমন বাস্ক মিথ্যা ভাবে গত কয়েকদিন আগে কোনো মারা মারির ঘটনাই ঘটে নাই উনি সেটা কে কেন্দ্র করে একটা মিথ্যা মামলা করেছে। ফলে আমরা হয়রানির শিকার হচ্ছি। যদি আমাদের সংগঠনের সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী বন্ধ না করলে দরকার পড়লে আমরা পুলিশ সুপারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসুচি পালন করবো।

এই ষড়যন্ত্র তাকে সহযোগীতা করছে কপিতয় আইনজীবী ও এক নেতা ও এনজিওর পরিচালক । তারা যদি কখনো বাগদা ফার্মে যায় তাদের আমরা দাত ভাঙ্গা জবাব দিব।

বক্তারা আরো বলেন,বাগদা ফার্মে যাদের জমি নেই তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা চলবে না বলে জানান। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা