• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ছাত্রদলের রক্ত ঝরালে পাল্টা জবাব দেওয়া হবে: পলিটেকনিক সংঘর্ষে রাকিবের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রদলের ওপর কোনো হামলা বরদাশত করা হবে না এবং রক্ত ঝরালে তার কঠিন প্রতিশোধ নেওয়া হবে।

​লতিফ ছাত্রাবাসের ওই সংঘর্ষের ঘটনা নিয়ে রাকিবুল ইসলাম অভিযোগ করেন, ছাত্রশিবিরের একদল নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছাত্রাবাসের একটি কক্ষে প্রবেশ করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালায়। এতে ছাত্রদলের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি দাবি করেন, সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ক্যাম্পাসে এ ধরনের হামলাকারীদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

​এর আগে, সোমবার দিবাগত রাত ১টার দিকে লতিফ ছাত্রাবাসে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে অন্তত ছয়জন শিক্ষার্থী গুরুতর আহত হন, যাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই পুরো ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি ও চরম উত্তেজনা বিরাজ করছে।

​ছাত্রদল সভাপতি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ তুলে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে, ক্যাম্পাসে পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা