• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

জয়পুরহাটে ৪ বছর পর চেয়ারম্যান আতাউর রহমান

আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধি / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

জয়পুরহাট সদর উপজেলাধীন বম্বু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে ৪ বছর ধরে আইনী লড়াইয়ে শেষে আদালতের নির্দেশে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আতাউর রহমান।
গত ২০২১ সালের ২৬ শে ডিসেম্বর চতুর্থ ধাপে জয়পুরহাট সদর উপজেলার ৯ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বম্বু ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বন্ত্র প্রার্থী (মোটরসাইকেল মার্কা) আতাউর রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন (নৌকা মার্কা) তৎকালীন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সামছুল আলম মোল্লা।
নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একদিন পর আতারউর রহমানকে ১২১ ভোটে পরাজিত দেখিয়ে সামছুল আলম মোল্লাকে বিজয়ী ঘোষনা করা হয়। এরপর নির্বাচনী ফলাফলের বিষয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে আতাউর রহমান বাদি হয়ে নির্বাচন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করেন।
দীর্ঘ সময় মামলা চালানোর পর উচ্চ আদালতের নির্দেশে পূর্বে ফলাফল অবৈধ ঘোষণা করে আতাউর রহমানের পক্ষে রায় ঘোষণা করেন। সংশিষ্ট বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পূর্বের আদেশ বাতিল করা হয়েছে। পাশাপাশি নির্বাচন ট্রাইব্যুনালের রায়ও বহাল রাখা হয়েছে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক পত্রে জানানো হয়, গেজেট প্রকাশের পর আইন অনুযায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী দ্রত দায়িত্ব হস্তান্তরে প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদেরও বিষয়টি অবহিত করা হয়েছে।

চেয়ারম্যান আতাউর রহমান মঙ্গলবার (০৫মে) দুপুরে এ উপলক্ষে বম্বু ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত সভায় বলেন, মামলার দীর্ঘ শুনানী শেষে আদালতের এই রায়ে আমি ন্যায় বিচার পেয়েছি। আমি গত মাসের ৩০ শে এপ্রিল শপথ গ্রহণ করেছি এবং আনুষ্ঠানিকভাবে জনগণকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদে দায়িত্বভার পালণ করছি। এই ইউনিয়ন বাসির উদ্দেশ্যে আমার বার্তা সততা, নিষ্ঠা ও ধর্ম নিরপেক্ষতার ভিত্তিত্বে দায়িত্ব পালন করবো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা