• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি / ১৮৭ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

 

 

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে নীলফামারীর কিশোরগঞ্জে শপথ গ্রহণ করলেন নারী ও পুরুষরা। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  দেশব্যাপি জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিযষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এতে সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহি উদ্দিন। এ অনুষ্ঠান হতে ভার্চুয়ালি শপথ পাঠের সময় কিশোরগঞ্জ উপজেলায় অংশগ্রহণকারীরা শপথ গ্রহণ করেন। এসময় উপস্থিতিদের চোখে মুখে ফুটে উঠে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের স্বপ্ন।

পরে স্থানীয়ভাবে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আমাদের শপথ, সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন। আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেব, কিশোরগঞ্জ এপি ম্যানেজার সাগর ডি কস্তা, প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক আমার দেশ কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ, দি রেড জুলাইয়ের কিশোরগঞ্জ কমিটির আহবায়ক মোতালেব হোসেন, জুলাই অভ্যূথ্থানে আহত সিয়াম হোসেন ও জয়িতা মরিয়ম বেগম।

শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনে গান পরিবেশন করা হয়।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা