বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি পরিমল চন্দ্র দাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সর্বজনীন সনাতনী সংঘ তালোড়ার নব গঠিত কমিটি।
গত ৫ আগস্ট, মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার চেলোপাড়া কালী মন্দির প্রাঙ্গণে সংঘের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে এ শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সর্বজনীন সনাতনী সংঘ তালোড়ার নব গঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস ও রঞ্জন রাজভর, সাংগঠনিক সম্পাদক রতন চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক রমেশ রাজভর এবং সদস্য সজল চন্দ্র দাস।
নেতৃবৃন্দ তাঁদের শুভেচ্ছা বার্তায় পরিমল চন্দ্র দাসের নেতৃত্বে জেলা পূজা উদযাপন পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও সনাতনী সমাজের কল্যাণে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।