• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

টি-২০ বিশ্বকাপে সুপার এইটে কে কোন গ্রুপে, খেলা শুরু কবে

অনলাইন ডেস্ক / ১৫৮ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

একটি দল বাদে সুপার এইট নিশ্চিত করেছে বাকি দলগুলো। সবাইকে অবাক করে সুপার এইটে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে, আর বাদ পড়েছে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর সুপার এইটের শেষ দল হিসেবে লড়বে পাকিস্তান, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে—ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ে। সুপার এইটের গ্রুপ ১-এ লড়বে ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ২-এ রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা। আর বাকি দল হিসেবে জায়গা নিশ্চিত করবে পাকিস্তান, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রের একটি দল।

পাকিস্তান আজ (বুধবার) লড়বে নামিবিয়ার বিপক্ষে। কলম্বোতে ম্যাচটি পরিত্যক্ত হলে সুপার এইটে উঠবে পাকিস্তান। পাকিস্তান হেরে গেলেই শুধু টানা দ্বিতীয়বারের মতো শেষ আটে উঠবে যুক্তরাষ্ট্র। আরেকটি দলেরও অবশ্য এখনও কাগজে-কলমে সুপার এইটে ওঠার সুযোগ আছে, দলটির নাম নেদারল্যান্ডস। পাকিস্তান হেরে গেলে সেই সুযোগ কাজে লাগাতে দিনের পরের ম্যাচের ভারতের বিপক্ষে অবিশ্বাস্য ব্যবধানে জিততে হবে ডাচদের।

এদিকে সুপার এইটের খেলা শুরু হবে ২১ ফেব্রুয়ারি থেকে। প্রথম দিনে রয়েছে একটি ম্যাচ। যেখানে প্রথম ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড। আর তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস-এর মধ্যে ওঠা দলটি।

সুপার এইটে কোন গ্রুপে কারা: গ্রুপ-১: দল- ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। গ্রপ-২: দল- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও (পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস)

সুপার এইটের পূর্ণাঙ্গ সূচি:-

২১ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস (সন্ধ্যা ৭:৩০, কলম্বো)

২২ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড (বেলা ৩:৩০, পাল্লেকেলে); ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (সন্ধ্যা ৭:৩০, আহমেদাবাদ)

২৩ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে (সন্ধ্যা ৭:৩০, ওয়াংখেড়ে)

২৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস (সন্ধ্যা ৭:৩০, পাল্লেকেলে)

২৫ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড (সন্ধ্যা ৭:৩০, কলম্বো)

২৬ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (বিকেল ৩:৩০, আহমেদাবাদ); ভারত বনাম জিম্বাবুয়ে (সন্ধ্যা ৭:৩০, চেন্নাই)

২৭ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (সন্ধ্যা ৭:৩০, কলম্বো)

২৮ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস (সন্ধ্যা ৭:৩০, পাল্লেকেলে)

১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে (বিকেল ৩:৩০, দিল্লি); ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (সন্ধ্যা ৭:৩০, কলকাতা)

সুপার এইটের দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল সেমিফাইনালের টিকিট পাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা