• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

টুইট যুদ্ধে শেষ বার্তা দিয়ে বিদায় নিলেন ইরানি নেতা আলি লারিজানি

অনলাইন ডেস্ক / ১০৩ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান। বুধবার (১৮ মার্চ) ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইরানের নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দেশ ও ইসলামি বিপ্লবের আদর্শ রক্ষায় আমৃত্যু সংগ্রাম শেষে শাহাদাতের গৌরব লাভ করেছেন লারিজানি।

​এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছিলেন যে, লারিজানির পাশাপাশি বাসিজ বাহিনীর একজন কমান্ডারও তাদের হামলায় নিহত হয়েছেন। কাটজ আরও হুঁশিয়ারি দেন যে, তাদের মূল লক্ষ্যবস্তু ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত ১৩ মার্চ কুদস দিবসের মিছিলে লারিজানিকে সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল।

​নিহত হওয়ার মাত্র একদিন আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে লিখেছিলেন যে, যুদ্ধ শুরু করা সহজ হলেও কেবল টুইট দিয়ে তা জেতা যায় না। আলী লারিজানির এই আকস্মিক মৃত্যু মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে এক নতুন ও ভয়াবহ মোড়ে নিয়ে দাঁড় করাল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা