• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

টি-টোয়েন্টি বিশ্বকাপে তোলার পুরস্কার: আইসিসির মনোনয়ন পেলেন সোবহানা মোস্তারি

অনলাইন ডেস্ক / ১১২ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

আয়ারল্যান্ডের নাহিদা আক্তারের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ার সুযোগ তৈরি হয়েছে সোবহানা মোস্তারির সামনে। চলতি বছরের জানুয়ারিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই ২৪ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটার।

​টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশকে অপরাজিত চ্যাম্পিয়ন করার পেছনে প্রধান কারিগর ছিলেন সোবহানা। টুর্নামেন্টের ৬ ম্যাচে ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে তিনি সংগ্রহ করেন ২২৯ রান, যেখানে তার গড় ছিল ৪৫.৮০। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও একটি উইকেট শিকার করেছেন তিনি।

এই লড়াইয়ে সোবহানার সঙ্গে মনোনীত হয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস এবং যুক্তরাষ্ট্রের পেসার টারা নরিস। গ্যাবি লুইস জানুয়ারিতে ৬ ম্যাচে ২৫১ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। অন্যদিকে, টারা নরিস বল হাতে ১১ উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রের হয়ে আলো ছড়িয়েছেন।

​উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন স্পিনার নাহিদা আক্তার। এবার সোবহানা মোস্তারি সেই তালিকায় নাম লেখাতে পারেন কি না, তা জানা যাবে আইসিসির চূড়ান্ত ভোট গ্রহণের পর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা