• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ঠাকুরগাঁওয়ে ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি / ৯৯ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

বাংলাদেশের মানুষ ভারতের আগে ইলিশ খাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, দুর্গাপূজাকে সামনে রেখে ভারতের অনুরোধের পর এবার দেশটিতে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন এর। আগেও একই কথা বলেছিলাম,তবে প্রতিবেশী দেশ হিসেবে কিছু ইলিশ পাঠাতে হয়েছে। যদিও এবার চাহিদার তুলনায় কম রপ্তানি করা হবে এবং দামও বাড়িয়ে রাখা হয়েছে,অবৈধ রিং জাল নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন,অভিযান কেবল জেলেদের বিরুদ্ধে নয়, বরং উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিক্রেতাদের বিরুদ্ধেও পরিচালিত হচ্ছে। এসব ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুর রউফ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেনসহ স্থানীয় কর্মকর্তা-কর্মচারী,মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা