• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ডিম খাইয়ে অজ্ঞান! বাসে গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থীর সর্বস্ব লুট

গাইবান্ধা জেলা প্রতিনিধি / ১৫২ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

ঢাকা থেকে নিজ জেলায় ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান। এ ঘটনায় তিনি নগদ টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের মডার্ন মোড় এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে তাজহাট থানা পুলিশ।

পুলিশ জানায়, বিকেলে পিংকি এন্টারপ্রাইজের একটি বাসে করে ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন আজিজার রহমান। বাসের ভেতরে অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাকে ডিম খাওয়ায়। ডিম খাওয়ার পরপরই তিনি অজ্ঞান হয়ে পড়েন।

এরপর রংপুরের মডার্ন মোড় এলাকায় তাকে বাস থেকে নামিয়ে দিয়ে দুর্বৃত্তরা তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ত্রুটির কারণে প্রথমে আজিজার রহমানের মনোনয়ন বাতিল করা হয়। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে শুনানিতে মনোনয়ন ফিরে পান। এরপর বাসযোগে নিজ এলাকায় ফেরার পথে এ ঘটনার শিকার হন তিনি।

ওসি আরও জানান, বর্তমানে আজিজার রহমান কিছুটা সুস্থ আছেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা