• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ঢাকায় গ্রেপ্তার বগুড়ার সাবেক এমপি জিন্নাহ, হত্যা মামলাসহ ১০ মামলার আসামি

বগুড়া প্রতিনিধি / ১০৩ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

বগুড়ার জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
শুক্রবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার।
বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। তিনি ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-২ আসন(শিবগঞ্জ) থেকে আওয়ামী লীগের সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হন।
ডিবির এই কর্মকর্তা ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলায় তিনি পলাতক ছিলেন। বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর-১৫, তারিখ: ৭ অক্টোবর ২০২৪) দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা