• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব: তারেক রহমান

অনলাইন ডেস্ক / ১৩১ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইসিবি চত্বরে বিএনপির নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব। এতে করে আমাদের সন্তানরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে। এছাড়া মুরুব্বিরা, মা-বোনেরা প্রয়োজন মতো মাঠে হাঁটাচলা করতে পারবে।

তারেক রহমান বলেন, ‘এই এলাকার মানুষের আরেকটি দাবি অনুযায়ী, ইসিবি চত্বর থেকে জসীমউদ্দিন পর্যন্ত ৬০ ফিট প্রশস্ত করানোর রাস্তাটি বিএনপি সরকার গঠন করলে প্রসার ঘটানো হবে।’

তিনি বলেন, আপনাদের কাছে আবারও ধানের শীষের পক্ষে সমগ্র বাংলাদেশে আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন যারা আছেন, আপনাদের মাধ্যমে সবাইকে ধানের শীষের পক্ষে ১২ তারিখে ভোট দেয়ার জন্য বিনীত অনুরোধ জানাই।

‘আমি এলাকারই সন্তান, আমি আপনাদেরই সন্তান। আমি ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি। এই এলাকার মানুষের জন্য আমাকে কাজ করার সুযোগ দেবেন। সেজন্য এই এলাকায় ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের কাছে ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট চাই’, যোগ করেন তারেক রহমান।

সবশেষে তিনি বলেন, ‘আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে। দোয়া করি, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এ এলাকাসহ সমগ্র বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারি।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা