• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

তালোড়া পৌরসভার উদ্যোগে কোরবানির পশুর হাটের উদ্বোধন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: / ১৫৭ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

তালোড়া পৌরসভার উদ্যোগে কোরবানির পশুর হাটের উদ্বোধন
দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার উদ্যোগে কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে পৌরসভা কার্যালয়ের পিছনে আনুষ্ঠানিকভাবে এ হাটের উদ্বোধন করেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল খন্দকার।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, সাবেক প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ, বিএনপি নেতা গৌতম শীল ও আব্দুর রশিদ, যুবদল নেতা হাসিনুর রহমান দিপু ও আব্দুল্লাহ, সাবেক ছাত্রদল নেতা অরভিল, কৃষকদল নেতা মাহফুজ, হাটের ইজারাদার মাহিসুর রহমান কাজল, ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রেতা ও বিক্রেতাগণ।
আয়োজকরা জানান, সপ্তাহে প্রতি শনি ও বুধবার হাটবারে এ কোরবানির পশুর হাটে গরু ও ছাগল কেনাবেচা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে হাটে আগত গরু-ছাগলের বিক্রেতাদের মাঝে ইজারাদারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে গামছা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা