• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

তেলের দাম এখনো বাড়েনি, অকারণে মজুত করবেন না: জ্বালানি মন্ত্রী

অনলাইন ডেস্ক / ৯১ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

দেশে চলমান জ্বালানি পরিস্থিতির মাঝেই তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সরকার বা মন্ত্রণালয় এখন পর্যন্ত তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি।

​জ্বালানি মন্ত্রী বলেন, “জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি মন্ত্রণালয় সরাসরি দেখে না, এটি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এখতিয়ার। আমরা এখনো দাম বাড়াইনি।” দেশে তেলের বর্তমান সংকট নিয়ে তিনি ব্যাখ্যা করেন যে, বর্তমানে জ্বালানির চাহিদা ও সরবরাহের মধ্যে একটি বড় ব্যবধান বা ‘গ্যাপ’ তৈরি হয়েছে। চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় কিছুটা ক্রাইসিস তৈরি হওয়া স্বাভাবিক।

​পাম্পগুলোতে দীর্ঘ সারি ও সংকটের খবরের প্রেক্ষিতে মন্ত্রী প্রশ্ন তোলেন, “ঈদের ছুটিতে সবাই বাড়ি গেল, কোনো বাস বা গাড়ি কি তেলের অভাবে মাঝপথে বন্ধ হয়েছে? ঈদ তো ভালোভাবেই কাটল, তেলের জন্য কোনো বড় অসুবিধা হয়নি।” তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন যে, বর্তমানে বড় কোনো সংকট নেই এবং আতঙ্কিত হয়ে অকারণে তেল মজুত করার কোনো প্রয়োজন নেই।

​বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপট টেনে মন্ত্রী বলেন, “জ্বালানি সংকট আমরা তৈরি করিনি। আমরা তেল আমদানি করি। বর্তমানে সারা পৃথিবীতে একটা অস্থিরতা বা গোলমাল চলছে, যার প্রভাব সব দেশেই পড়ছে। এই পরিস্থিতিতে আমাদের সবাইকে সাশ্রয়ী হতে হবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা