• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দীর্ঘ সাড়ে তিন বছর পর নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি / ১১৩ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁওয়ে দীর্ঘ সাড়ে তিন বছরের আইনি প্রক্রিয়া শেষে অবশেষে নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত জাহান তাকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

জানা যায়, নির্বাচনের পর থেকে চেয়ারম্যান পদ নিয়ে দীর্ঘদিন আইনি জটিলতা চলছিল। বিভিন্ন ধাপের আইনি লড়াই শেষে অবশেষে সেই জটিলতার অবসান ঘটে এবং আদালতের সিদ্ধান্তের পর শপথ গ্রহণের পথ সুগম হয়।

শপথ অনুষ্ঠান শেষে পয়গাম আলী বলেন, জনগণের আস্থা ও সমর্থনের প্রতি সম্মান রেখে তিনি নারগুন ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা