• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসনের সঙ্গে নবনির্বাচিত এমপি মতবিনিময় সভা

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি / ১৩২ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

দুপচাঁচিয়া উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে বগুড়া-৩(আদমদীঘি- দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। আরও মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মাদ সাইফুল আবেদীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ। পরে প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার এমপি ২০২৫-২৬ অর্থ বছরে এডিপির অর্থায়নে বিনামূল্যে সেলাই মেশিন, স্প্রে মেশিন, ফুটবল, স্কুল ব্যাগ, ঢেউটিন, শুকনা খাবার ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস,ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ,উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুগ্ম আহ্বায়ক মোস্তফা আহম্মেদ, আব্দুস সবুর খন্দকার রাকিবসহ বিএনপির, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা