• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় গৃহনির্মান শ্রমিক ইউনিয়ন এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথগ্রহণ

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ২২৫ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

দুপচাঁচিয়া উপজেলা গৃহনির্মান শ্রমিক ইউনিয়ন এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৫আগস্ট শুক্রবার বিকেলে চাউল কল মালিক সমিতি কমিউনিটি সেন্টারে দুপচাঁচিয়া উপজেলা গৃহনির্মান শ্রমিক ইউনিয়নের আহবায়ক ও উপদেষ্টা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিক এর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, বাংলাদেশ প্রগতিশীল নির্মান শ্রমিক ফেডারেশন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক হোসাইন আহম্মেদ আকাশ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, নবনির্বাচিত কমিটির সভাপতি কাওছার আলী, সহসভাপতি শফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, মহিলাদলের সভানেত্রী আসফিয়া হায়াত সিলভা, উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মাদ তালুকদার রুবেল, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার, সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বর্ষন, নবনির্বাচিত কমিটির সহসভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ। শেষে বেগম খালেদা জিয়া এর সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা