• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ২২৪ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত ১২ আগস্ট মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে এক র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার এর সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদ্যুৎ কন্তি বসাক এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার সালমা আক্তার, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন, এনজিও সোভার নির্বাহী পরিচালক আনোয়ারুল আজাদ লিটন, সফল আত্মকর্মী সঞ্চিতা চৌধুরী প্রমুখ। সভা শেষে প্রকল্পধারী ১০জন প্রশিক্ষিত যুবক ও যুব নারীর মাঝে ১০লাখ ৫০হাজার টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়। সভার পূর্বে শপথবাক্য পাঠ করা হয়। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোফাজ্জল হোসেন খন্দকার, ক্যাশিয়ার আক্তারুজ্জামান সহ যুবক ও যুব নারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা