• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ডাঃ শামসুন্নাহারকে অপসারনের দাবীতে মানববন্ধন

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ২১৮ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

দুপচাঁচিয়া হাসপাতাল জামে মসজিদ ভাঙ্গার ষড়যন্ত্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহারকে অপসারনের দাবীতে দুপচাঁচিয়া উপজেলা সর্বস্তরের জনসাধারনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট বুধবার সকালে সিও অফিস বাসস্ট্যান্ডে হাসপাতাল মসজিদের সামনে বেলা সাড়ে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হামিদ ট্রেডার্সের পরিচালক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, তোতা মেডিকেলের স্বত্বাধিকারী ও মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিক, উপজেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলম হোসেন, ব্যবসায়ী ওমর ফারুক, ছাত্র প্রতিনিধি নাজমুস সাকিব নাঈম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ ও মুসল্লীবৃন্দ। বক্তারা দুর্নীতিবাজ মসজিদ ভাঙ্গার পরিকল্পনাকারী ডাঃ শামসুন্নাহারকে আগামী রোববার মধ্যে অপসারণ না করলে বৃহত্তর আন্দোলনসহ হাসপাতাল ঘেরাও করার হুশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা