• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় দোকান ঘর নির্মাণ পূর্বক ব্যবসা করার অনুমতির জন্য ইউনও’র নিকট আবেদন

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ২৮৪ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

দুপচাঁচিয়ায় সিও অফিস বাসস্ট্যান্ড এর নিকট হইতে রাস্তার উত্তর ধারে ড্রেনের পাশে হাসপাতাল প্রাচীরের নিকট ছোট ছোট দোকান ঘর সরকারি জায়গায় উচ্ছেদকৃত দোকান ঘর স্থাপনের জন্য উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের নিকট আবেদন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।২সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এ আবেদন করেন।এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, সমিতির সভাপতি জয়মদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ সকল সদস্যবৃন্দ। লিখিত আবেদনে সমিতির নেতৃবৃন্দ উল্লেখ করেন, বগুড়া সান্তাহার রাস্তার দুপচাঁচিয়া সিওঅফিস বাসস্ট্যান্ড এর নিকট হইতে রাস্তার উত্তর ধারের ড্রেনের পার্শ্বে হাসপাতাল প্রাচীর নিকটে ছোট ছোট দোকান ঘর নির্মাণ করিয়া অনেকদিন যাবত ব্যবসা করে কোন মতে জীবিকা নির্বাহ করিয়া আসছিলাম।এতে পথচারীদের কোন প্রকার অসুবিধা হয় না। গত ৯জুলাই রাস্তার জায়গা হইতে স্থাপনা উচ্ছেদ কালে ক্ষুদ্র ব্যবসায়ী ৫১ জনের দোকান ঘর উচ্ছেদ করায় তাদের ব্যবসা একেবারে বন্ধ হইয়া যায়। আশেপাশে ব্যবসা করার মতো কোন জায়গার না থাকায় দোকানের মালামাল বাড়িতে রাখার ফলে নষ্ট হচ্ছে ।পরিবার নিয়ে মানবেতরভাবে অনাহারে অর্ধাহারে দিন যাপন করছি। জীবন রক্ষার জন্য সড়ক ও জনপদ বিভাগের রাস্তার উত্তরে শেষ প্রান্তে ছোট ছোট দোকান ঘর নির্মাণপূর্বক ব্যবসা করলে ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্রেতা সবাই উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা