• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় নিরাপদ সড়ক চাই ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোলাম মুক্তাদির সবুজ , দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১৬২ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

দুপচাঁচিয়ায় নিরাপদ সড়ক চাই(নিসচা) ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, লিফলেট বিতরণ, আলোচনা সভা, কেক কর্তন ও রাফেল ড্র । এ উপলক্ষে ১ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিও অফিস বাসস্ট্যান্ডে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, বিশেষ অতিথি অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম। পরে নয়ন হেরিটেজ পার্কে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সহ-সভাপতি অসিম কুমারের সভাপতিত্বে ও সদস্য আজিজুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুর রউফ, উপদেষ্টা ও প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার নিসচা সদস্য সচিব তৌফিক আলম, বিশিষ্ট ব্যবসায়ী সদস্য মিজানুর রহমান,আম্মাদ আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, মহিলা নেত্রী আসফিয়া হায়াত সিলভা সহ নিরাপদ সড়ক চাই সকল সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা